HSC ICT Programming Creative Questions 2024–2025 | Complete Question Bank + 12 Bonus Questions
এইচএসসি আইসিটি প্রোগ্রামিং অংশে ভালো করতে হলে শুধু বই পড়লেই কি যথেষ্ট? বাস্তবে দেখা যায়, বোর্ড প্রশ্ন ও সৃজনশীল প্যাটার্ন না বুঝলে ভালো নম্বর পাওয়া কঠিন হয়ে যায়। তাই ২০২৪ ও ২০২৫ সালের গুরুত্বপূর্ণ Creative Questions একসাথে বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়াই হতে পারে সবচেয়ে স্মার্ট উপায়।
এই সংকলনে শুধু প্রশ্ন নয়, বরং পরীক্ষায় কমন আসার মতো ধরণ, লজিক এবং অনুশীলনের সুযোগ একসাথে রাখা হয়েছে। সাথে রয়েছে ১২টি Bonus প্রশ্ন, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। শিক্ষার্থী ও শিক্ষক—উভয়ের জন্য এটি একটি Complete Smart Guide হিসেবে কাজ করবে।
১. সৌরভের জন্মসাল ১৯৯০। তাঁর বর্তমান বয়স ৩৪ বছর। তিনি সরকারি চাকুরীতে আবেদন করতে আগ্রহী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকুরীতে যোগদানের জন্য বৈধ বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। [ঢা. বো. ২০২৫]
ক. অ্যারে কী? ১
খ. "চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়"- ব্যাখ্যা কর। ২
গ. সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম তৈরি কর। ৩
ঘ. সৌরভ সরকারি চাকুরীতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য C Program লেখ। ৪
২. 22 + 52 + 82 + ......... n2 [ঢা. বো. ২০২৫]
ক. স্ট্রিং (string) কী? ১
খ. Variable ++ ও ++ variable ব্যাখ্যা কর। ২
গ. উল্লিখিত সিরিজটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি কর। ৩
ঘ. if স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40 টি পদের যোগফল নির্ণয়ের C program লেখ। ৪
৩. মারুফ PHP ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম এক লাইন করে পড়ে অনুবাদের কাজ করে। অন্য দিকে মিজান C++ ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরির কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি এক সাথে অনুবাদ করে। [ঢা. বো. ২০২৪]
ক. কি-ওয়ার্ড কী? ১
খ. অ্যারে ও চলক এক নয়- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ? বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪
৪. 92 + 122 + 152 + ........ + 902 [ঢা. বো. ২০২৪]
ক. মেশিন ভাষা কী? ১
খ. সি একটি কেস সেনসিটিভি ভাষা- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
৫. x = 45, y = 36 [রা. বো. ২০২৫]
ক. টোকেন কী? ১
খ. অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাদ্বয়ের গ.সা.গু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাদ্বয়ের ল.সা.গু নির্ণয়ের জন্য একটি C-প্রোগ্রাম রচনা কর। ৪
৬. #include <stdio.h>
int main ()
{
int i, N, sum=0;
printf ("\n Enter last number of the series:");
scanf ("%d", &N);
for (i=2; i<=N; i=i+2)
{
sum = sum + i*i;
}
printf ("%d", sum);
return 0;
}
[রা. বো. ২০২৫]
ক. অবজেক্ট প্রোগ্রাম কী? ১
খ. math.h ফাইলটি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁক। ৩
ঘ. উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে do while লুপ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করা সম্ভব- বিশ্লেষণ কর। ৪
৭. 1 x 2 x 3 x ....... x N [রা. বো. ২০২৪]
ক. ডিবাগিং কী? ১
খ. ভোলাটাইল মেমোরি এবং নন-ভোলাটাইল মেমোরি এক নয়- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
৮. [রা. বো. ২০২৪]

ক. কি-ওয়ার্ড কী? ১
খ. C ভাষা কেস সেনসেটিভ-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগরিদম লেখ। ৩
ঘ. উদ্দীপকের সমস্যাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। ৪
৯. 22 + 42 + 62 + .......... + N2 [কু. বো. ২০২৫]
ক. নন ভোলাটাইল মেমরি কী? ১
খ. চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে- বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে উল্লিখিত ধারাটির ফ্লোচার্ট অঙ্কন কর। ৩
ঘ. do while loop ব্যবহার করে ধারাটির যোগফল বের করার C-প্রোগ্রাম লেখ। ৪
১০. [কু. বো. ২০২৫]

ক. ইন্টারপ্রিটার কী? ১
খ. সি-প্রোগ্রামে ধ্রুবক ঘোষণার দু'টি নিয়ম লেখ। ২
গ. চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা কর। ৩
ঘ. উল্লিখিত Flowchart অনুসরণ করে C প্রোগ্রাম লেখ। ৪
১১. ধাপ-১: শুরু
ধাপ-২: Y এর মান গ্রহণ
ধাপ-৩: যদি (Y%400 == 0) তবে ধাপ-৬ এ যাও
ধাপ-৪: যদি (Y%100 != 0) এবং (Y%4 == 0) তবে ধাপ-৬ এ যাও
ধাপ-৫: অধিবর্ষ নয় ছাপিয়ে ধাপ-৭ এ যাও
ধাপ-৬: অধিবর্ষ ছাপ
ধাপ-৭: শেষ কর [কু. বো. ২০২৪]
ক. কি-ওয়ার্ড কী? ১
খ. scanf("%d", &a); স্টেইটমেন্ট ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের অ্যালগরিদমটির জন্য প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের অ্যালগরিদমটির জন্য C ভাষায় প্রোগ্রাম লেখ। ৪
১২. #include <stdio.h>
#include <conio.h>
int main()
{
int n, i, s=0;
printf ("Enter the value of n");
scanf ("%d", &n);
for (i=1; i<=n; i+=1)
{
s = s + i*(i+1);
}
printf ("Sum=%d", s);
getch();
}
[কু. বো. ২০২৪]
ক. কম্পাইলার কী? ১
খ. সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখ। ৩
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি While লুপের সাহায্যে সম্পন্ন করতে হলে প্রোগ্রামের কোডে কী পরিবর্তন করতে হবে তা লেখ। ৪
১৩. 22 + 42 + 62 + 82 + ....... + n2 [চ. বো. ২০২৫]
ক. কী-ওয়ার্ড কী? ১
খ. "beautiful!" "একটি ভুল ভ্যারিয়েবল নামের উদাহরণ"- বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগরিদম লেখ। ৩
ঘ. উদ্দীপকের ধারাটির জন্য C ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
১৪. দৃশ্যকল্প-১: 7, 10, 45, 20, 51, 23 [চ. বো. ২০২৪]
দৃশ্যকল্প-২: Step 1: start Step
2: input a, b, c
Step 3: max = a
Step 4: if (max < b) max = b
Step 5: if (max < c) max = c
Step 6: print max
Step 7: End
ক. ফাংশন কী? ১
খ. লজিক্যাল অপারেটর বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-২ এর ফ্লোচার্ট আঁক। ৩
ঘ. দৃশ্যকল্প-১ এর ডাটাগুলো একটি অ্যারেতে নিয়ে তাদের যোগফল প্রোগ্রামের মাধ্যমে বের করা সম্ভব- ব্যাখ্যা কর। ৪
১৫.. #include <stdio.h>[চ. বো. ২০২৪]
int main ()
{
int i, sum=0;
for(i=1; i<=10; i++)
{
if (i%2 == 0)
{
continue;
}
sum = sum + i;
}
printf("summation = %d", sum);
return 0;
}
ক. কীওয়ার্ড কী? ১
খ. "সি ভাষা কেস সেনসিটিভি"- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক প্রোগ্রামে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখাও। ৩
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি While লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
১৬. [যি. বো. ২০২৫]
| ইনপুট ডেটা | প্রিন্টকৃত আউটপুট ডেটা |
| 05:00 am থেকে 11:59 am | Morning |
| 12:00 pm থেকে 04:59 pm | Afternoon |
| 05:00 pm থেকে 08:59 pm | Evening |
| 09:00 pm থেকে 04:59 am | Night |
ক. ইন্টারপ্রেটার কী? ১
খ. C প্রোগ্রাম "/" ও "%" অপারেটর দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন- বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে উল্লিখিত আউটপুট পাওয়ার প্রোগ্রামের ফ্লোচার্ট তৈরি কর। ৩
ঘ. else if statement ব্যবহার করে উদ্দীপকে উল্লিখিত আউটপুটটি পাওয়ার প্রোগ্রামের C ভাষার কোড লেখ। ৪
১৭. [চ. বো. ২০২৫]

ক. মেশিন ভাষা কী? ১
খ. ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটির পরিসীমা নির্ণয় প্রোগ্রামের অ্যালগরিদম লেখ। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য C ভাষার প্রোগ্রাম লেখ। ৪
১৮. একাদশ শ্রেণির শিক্ষার্থী 'সি' ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে 'Flower' শব্দটি প্রদর্শিত হয় এবং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে 'River' শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে 'Good' শব্দটি প্রদর্শিত হয় আর 5 ও 7 কোনোটিই দ্বারা বিভাজ্য না হলে 'Try again' প্রদর্শিত হয়। [যি. বো. ২০২৪]
ক. ফাংশন কী? ১
খ. 'সি' কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি সমাধানের জন্য প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের শর্তগুলো ব্যবহার করে 'সি' ভাষায় একটি প্রোগ্রাম রচনা কর। ৪
১৯. 32 + 62+ 92 + ....... + n2 [যি. বো. ২০২৪]
ক. অ্যাসেম্বলি ভাষা কী? ১
খ. ডিবাগিং ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সিরিজটির জন্য প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য 'সি' ভাষায় প্রোগ্রাম লিখ। ৪
২০. S = 5 + 10 + 15 + ... N [সি. বো. ২০২৫]
ক. অপারেটর কী? ১
খ. ০, ১ দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ধারাটির প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখ। ৩
ঘ. While লুপ ব্যবহার করে S-এর মান নির্ণয়ের জন্য C-ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
২১. দৃশ্যকল্প-১: '4' একটি জোড় সংখ্যা এবং '45' একটি বিজোড় সংখ্যা।
দৃশ্যকল্প-২: a ও b দুইটি পূর্ণসংখ্যা এবং d এদের ল. সা. গু.। [সি. বো. ২০২৫]
ক. কম্পাইলার কী? ১
খ. চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়- ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-১ এর ফলাফল পাবার জন্য একটি প্রোগ্রাম ফ্লোচার্ট আঁক। ৩
ঘ. দৃশ্যকল্প-২ এর উল্লিখিত 'd' নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
২২. 'ক' কলেজে আইসিটি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের নিম্নোক্ত ছক অনুসারে বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে [দি. বো. ২০২৫]:
| Roll No. | Group |
| 1-50 | A |
| 51-100 | B |
| 101-200 | C |
ক. কি-ওয়ার্ড কী? ১
খ. ভ্যারিয়েবলের মান লেখার নিয়মগুলো ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত বিভাজনের অ্যালগরিদম লেখ। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিভাজনের জন্য একটি সি-প্রোগ্রাম লেখ। ৪
২৩. 1950 থেকে 1980 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-A", 1981 থেকে 2000 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-B" এবং 2001 থেকে 2025 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-C" গ্রুপে ভাগ করা হলো। [সি. বো. ২০২৫]
ক. নিম্নস্তরের ভাষা কী? ১
খ. "_ICT চলকটি বৈধ কি না?" ব্যাখ্যা কর। ২
গ. জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উপরের উদ্দীপক অনুযায়ী একটি ফ্লোচার্ট আঁক। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী সি ভাষায় প্রোগ্রাম লেখ। ৪
২৪. 1002 + 902 + 802 + ... N2 [সি. বো. ২০২৫]
ক. ফাংশন কী? ১
খ. C প্রোগ্রামে কখন "return 0;" লিখতে হয়? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি কর। ৩
ঘ. do..........while লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য C ভাষায় প্রোগ্রাম লেখ। ৪
২৫. পাপন কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের ভাষায় তৈরি করল। পাপনের বন্ধু আপন এর জন্য অন্য আরেকটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করল, যা খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। কিন্তু পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনোভাবেই নির্বাহ করা গেল না। [সি. বো. ২০২৪]
ক. প্রোগ্রামের ভাষা কী? ১
খ. "C একটি মধ্যমন্তরের ভাষা"- ব্যাখ্যা কর। ২
গ. পাপনের তৈরি করা প্রোগ্রামটির flow chart লেখ। ৩
ঘ. উদ্দীপকের প্রোগ্রামিং ভাষাদ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪
২৬. #include <stdio.h>
main ()
{
int i, s=0;
for (i=3; i<=100; i+=4)
{
s = s + i;
}
printf ("sum=%d", s);
}
[সি. বো. ২০২৪]
ক. কন্ট্রোল স্টেটমেন্ট কী? ১
খ. i++ এবং ++i ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি do ....... while loop ব্যবহার করেও সমাধান করা সম্ভব- কোডিংসহ ব্যাখ্যা কর। ৪
২৭. দৃশ্যকল্প-১: A, B ও C তিন বন্ধু। তাদের বয়স যথাক্রমে 25, 27 ও 26 বছর।
দৃশ্যকল্প-২: Enter the Last Number of the series: 7, Sum of the series: 28
ক. ফ্লোচার্ট কী? ১
খ. C প্রোগ্রাম এর শেষ লাইনে 'return 0' লেখার যৌক্তিকতা ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-১ অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লেখ। ৩
ঘ. দৃশ্যকল্প-২ এর মত আউটপুট পাওয়ার জন্য সি-ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব কি? মতামতসহ বিশ্লেষণ কর। ৪
২৮. আফিয়া ও মেহেক দুই বোন। আফিয়ার ব্যবহৃত মোবাইলে শুধু কথা বলা ও SMS পাঠানো যায়। কিন্তু মেহেক এর ব্যবহৃত মোবাইলের মাধ্যমে ভিডিও কল এবং ই-কমার্সের কাজও করা যায়। আফিয়া মেহেককে ছবি আঁকতে বলায় মেহেক নিচের মত করে কয়েকটি ছবি আঁকল।

[দি. বো. ২০২৫]
ক. অপারেটর কী? ১
খ. = ও == এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে মেহেক-এর অংকিত চিত্রগুলো তোমার পাঠ্য বইয়ের যে বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. আফিয়া ও মেহেক এর ব্যবহৃত মোবাইল ফোনদ্বয়ের প্রজন্ম চিহ্নিত করে কোনটি বেশি সুবিধাজনক তার সপক্ষে তুলনামূলক মতামত দাও। ৪
২৯. [দি. বো. ২০২৪]

ক. প্রোগ্রাম কী? ১
খ. "সি একটি কেস সেনসেটিভ ভাষা"- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ব্লকচিত্র-১ এর জ্যামিতিক চিত্রগুলো দিয়ে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের ব্লকচিত্র-২ এর আলোকে কম্পিউটারের গঠন বর্ণনা কর। ৪
৩০. #include <stdio.h>[দি. বো. ২০২৪]
main ()
{
int a, s;
s = 0;
for (a = 2; a <= 100; a = a + 2)
{
s = s + a;
}
printf("sum of series s=%d", s);
}
ক. syntax Error কী? ১
খ. scanf("%d %d", &a, &b); ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখ। ৩
ঘ. উদ্দীপকের প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে তাদের বর্ণনা কর। ৪
৩১.

ক. কম্পাইলার কী? ১
খ. প্রোগ্রামের কোন ধরনের ত্রুটি (Error) অনুবাদের সময় স্ক্রীনে প্রদর্শিত হয়? ২
গ. দৃশ্যকল্প-১ এ P এর মান 5 এবং Q এর মান 6 হলে প্রোগ্রামটির ফলাফল ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রবাহচিত্রটির জন্য 'C' ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
৩২. দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী 'সি' ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোন সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয় তাহলে "Red" শব্দটি প্রদর্শিত হয়। যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে "Blue" শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয় তাহলে "Green" শব্দটি প্রদর্শিত হয় অন্যথায় "Black" শব্দটি প্রদর্শিত হয়। [ম. বো. ২০২৫]
ক. এক্সপ্রেশন কী? ১
খ. ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সমস্যাটির জন্য একটি প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য 'সি' ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
৩৩. #include <stdio.h>
#include <conio.h>
main ()
{
clrscr();
int a, s=0;
scanf("%d", &a);
for (a=2; a<=100; a+=2)
{
if (a==8) continue;
s = a * a;
}
printf ("%d", s);
getch();
} [ম. বো. ২০২৪]
ক. ধ্রুবক কী? ১
খ. C-ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়? ২
গ. উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখ। ৩
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি Do-While ব্যবহার করে লেখ। ৪
৩৪. 1 + 4 + 7 + ....... + 40
ক. Keyword কী? ১
খ. int mark [3] [4]-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল দেখাতে C প্রোগ্রাম রচনা কর। ৪
বোনাস সৃজনশীল:
১. দৃশ্যকল্প: একটি ক্যালকুলেটর প্রোগ্রাম তৈরি করতে হবে যেখানে ১ চাপলে যোগ, ২ চাপলে বিয়োগ এবং ৩ চাপলে গুণ হবে।
ক. কী-ওয়ার্ড (Keyword) কী? ১
খ. switch স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়? ২
গ. উদ্দীপকের ক্যালকুলেটর সিস্টেমটির জন্য একটি অ্যালগরিদম লেখ। ৩
ঘ. switch-case ব্যবহার করে উদ্দীপকের গাণিতিক কাজগুলো করার একটি সি প্রোগ্রাম লেখ। ৪
২. দৃশ্যকল্প: গণিত ক্লাসে শিক্ষক n! (ফ্যাক্টরিয়াল) নির্ণয়ের নিয়ম শেখালেন। যেমন 5! = 5 X 4X 3X 2 X 1 = 120।
ক. সোর্স কোড কী? ১
খ. কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে একটি পার্থক্য লেখ। ২
গ. যেকোনো ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের প্রবাহচিত্র আঁক। ৩
ঘ. উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ। ৪
৩. দৃশ্যকল্প: পরীক্ষার নম্বর ইনপুট দিলে গ্রেড পয়েন্ট (GPA) দেখানোর একটি সিস্টেম তৈরি করতে হবে। (৮০+ হলে A+, ৭০-৭৯ হলে A, ইত্যাদি)
ক. কন্ডিশনাল অপারেটর কী? ১
খ. else if ল্যাডার কেন ব্যবহার করা হয়? ২
গ. উদ্দীপকের শর্ত অনুযায়ী গ্রেড নির্ণয়ের ফ্লোচার্ট আঁক। ৩
ঘ. সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ যা শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ইনপুট নিয়ে সে পাস করেছে না ফেল করেছে (পাস মার্ক ৩৩) তা দেখাবে। ৪
৪. দৃশ্যকল্প: ছোট বোনকে গুণ শিখানোর জন্য রাফি একটি সি প্রোগ্রাম তৈরি করতে চায় যেখানে যেকোনো সংখ্যার নামতা (Multiplication Table) দেখা যাবে।
ক. কাউন্টার ভ্যারিয়েবল কী? ১
খ. ইনফিনিট লুপ (Infinite Loop) কেন তৈরি হয়? ২
গ. উদ্দীপকের সমস্যাটির জন্য (ধরি সংখ্যাটি n) একটি অ্যালগরিদম লেখ। ৩
ঘ. একটি সংখ্যা ইনপুট নিয়ে তার নামতা (১ থেকে ১০ পর্যন্ত গুণফল) দেখানোর জন্য for লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লেখ। ৪
৫. দৃশ্যকল্প: ১০ জন শিক্ষার্থীর আইসিটি পরীক্ষার নম্বর একটি অ্যারে marks[10] এ রাখা আছে।
ক. ইনডেক্স (Index) কী? ১
খ. int x[5] দ্বারা কী বুঝানো হয়? ২
গ. উদ্দীপকের অ্যারে থেকে সর্বোচ্চ নম্বরটি খুঁজে বের করার ফ্লোচার্ট আঁক। ৩
ঘ. সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ যা ১০ জন শিক্ষার্থীর নম্বরের মধ্যে সর্বনিম্ন (Minimum) নম্বরটি প্রদর্শন করবে। ৪
৬. দৃশ্যকল্প: একটি সফটওয়্যার কোনো ইনপুট করা সংখ্যার প্রকৃতি (জোড় না বিজোড়) যাচাই করতে পারে।
ক. মডুলাস (%) অপারেটর কী? ১
খ. a = 5 এবং a == 5 এর মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য একটি অ্যালগরিদম লেখ। ৩
ঘ. একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এবং সেটি জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লেখ। ৪
৭. দৃশ্যকল্প: তিনটি পূর্ণসংখ্যা A, B এবং C।
ক. লাইব্রেরি ফাংশন কী? ১
খ. scanf() ফাংশনে '&' চিহ্নের কাজ ব্যাখ্যা কর। ২
গ. তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার প্রবাহচিত্র (Flowchart) আঁক। ৩
ঘ. if-else স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম লেখ। ৪
৮. দৃশ্যকল্প: রানা তার ৫টি বিষয়ের প্রাপ্ত নম্বর (৮৫, ৯০, ৭৮, ৯২, ৮৮) একটি প্রোগ্রামের মাধ্যমে ইনপুট দিয়ে গড় নম্বর বের করতে চায়।
ক. অ্যারে (Array) কী? ১
খ. "অ্যারে একটি সাবস্ক্রিপ্টেড চলক"—ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্পের নম্বরগুলো ইনপুট নিয়ে গড় বের করার একটি অ্যালগরিদম লেখ। ৩
ঘ. সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ যা অ্যারের মাধ্যমে ৫টি বিষয়ের নম্বর ইনপুট নিয়ে তাদের গড় প্রদর্শন করবে। ৪
৯. দৃশ্যকল্প: রানা তার ৫টি বিষয়ের প্রাপ্ত নম্বর (৮৫, ৯০, ৭৮, ৯২, ৮৮) একটি প্রোগ্রামের মাধ্যমে ইনপুট দিয়ে গড় নম্বর বের করতে চায়।
ক. অ্যারে (Array) কী? ১
খ. "অ্যারে একটি সাবস্ক্রিপ্টেড চলক"—ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্পের নম্বরগুলো ইনপুট নিয়ে গড় বের করার একটি অ্যালগরিদম লেখ। ৩
ঘ. সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ যা অ্যারের মাধ্যমে ৫টি বিষয়ের নম্বর ইনপুট নিয়ে তাদের গড় প্রদর্শন করবে। ৪
১০. দৃশ্যকল্প: 1 - 2 + 3 - 4 + 5 - 6 ........ +/- n
ক. অবজেক্ট কোড কী? ১
খ. কম্পাইলার কেন সব ভুল একসাথে দেখায়? ২
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি প্রবাহচিত্র অঙ্কন কর। ৩
ঘ. if-else কন্ডিশন এবং লুপ ব্যবহার করে উদ্দীপকের সিরিজটির ফলাফল নির্ণয়ের সি প্রোগ্রাম লেখ। ৪
১১.দৃশ্যকল্প: একটি ক্রিকেট ম্যাচে একজন ব্যাটসম্যানের ৫টি ওভারের রান যথাক্রমে: ১২, ৮, ১৫, ৫, ২০।
ক. সাবস্ক্রিপ্ট কী? ১
খ. অ্যারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের রানগুলো একটি অ্যারেতে ইনপুট নিয়ে তাদের মোট রান বের করার ফ্লোচার্ট আঁক। ৩
ঘ. সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ যা অ্যারে ব্যবহার করে ওই ৫ ওভারের রানের মধ্যে সর্বোচ্চ রানটি খুঁজে বের করবে। ৪
এই সংকলনে ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি আইসিটি প্রোগ্রামিং অংশের সকল গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন একত্রে উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকর একটি রিসোর্স। পাশাপাশি ১২টি বোনাস সৃজনশীল প্রশ্ন সংযোজনের মাধ্যমে অনুশীলনের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে।



